রাজধানীতে মাদক মামলায় আ. লীগ নেতার ছেলে কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০১৯, ২২:১১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৫

আদালত রাজধানীর হাতিরঝিল থানার ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ মোহাম্মদ গোলাম রসুলের ছেলে শেখ ওমর আলী পলককে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহিনুর রহমান এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপপরিদর্শক সনজয় পাল আসামিকে সোমবার আদালতে হাজির করেন। তিনি আসামির পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে ৫০ পিস ইয়াবাসহ পলককে রামপুরা এলাকা থেকে আটক করা হয়। পরে হাতিরঝিল থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম মামলাটি দায়ের করেন।

/টিএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান