বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা নিয়ে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে সংঘর্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০১৯, ১৪:২৯আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ১৫:৪৬

আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়েছে রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে বিহারিদের সঙ্গে স্থানীয় কাউন্সিলরের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। শনিবার (৫ অক্টোবর) দুপুরে ক্যাম্পের মোস্তাকিম কাবাব রেস্টুরেন্টের পাশে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ। সরকারের পক্ষ থেকে জেনেভা ক্যাম্পে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সৃষ্টি হয়।

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকার ক্যাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় বিহারিদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চলছে। এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।’
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান স্থানীয় সূত্রে জানা গেছে, ক্যাম্পের মোস্তাকিম কাবাব রেস্টুরেন্টের পাশে বিহারিদের সঙ্গে স্থানীয় কাউন্সিলরের নেতাকর্মীদের দফায় দফায় মারামারির ঘটনা ঘটেছে। এসময় দুই গ্রুপের সদস্যরাই বেশ কয়েক জায়গায় টায়ায় জ্বালিয়ে সড়ক অবরোধ করে রেখেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে।

উত্তেজিত জনতা ক্যাম্পের বাসিন্দা জোনায়েদ জুয়েল বাংলা ট্রিবিউনকে জানান, লোডশেডিংয়ের নামে প্রতিদিন ৪-৫ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ করে রাখতো ডিপিডিসি। এজন্য দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পের বাসিন্দারা রাস্তায় নামেন। পরে স্থানীয় কাউন্সিলর মিজান সেখানে এলে তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ঘটনাস্থলে এসে পুলিশ লাঠি চার্জ শুরু করে। দফায় দফায় সংঘর্ষে ক্যাম্পের শতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন। ক্যাম্পের চারদিক ঘিরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করায় ভেতরের বাসিন্দারা শ্বাসকষ্টে রয়েছেন।

 ছবি: সাজ্জাদ হোসেন

/এসজেএ/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারাগারের আসামি জামিন পেলে অন্য মামলায় গ্রেফতার দেখানো বন্ধে আইনি নোটিশ
কারাগারের আসামি জামিন পেলে অন্য মামলায় গ্রেফতার দেখানো বন্ধে আইনি নোটিশ
সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ৫টি সংরক্ষিত আসনের দাবি 
সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ৫টি সংরক্ষিত আসনের দাবি 
আগস্টে ২ লঘুচাপের আভাস, তিন অঞ্চলে বন্যার শঙ্কা
আগস্টে ২ লঘুচাপের আভাস, তিন অঞ্চলে বন্যার শঙ্কা
শেখ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আবেদন
জঙ্গি সাজিয়ে সাতজনকে হত্যার অভিযোগশেখ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আবেদন
সর্বাধিক পঠিত
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি