সিসিটিভি ফুটেজ দেখতে চান শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৯, ১৪:৪৯আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ১৫:১১

হলের প্রভোস্টের অফিস ঘিরে রেখেছেন শিক্ষার্থীরা বুয়েটের শেরে বাংলা হলের সিসিটিভি ফুটেজ দেখার দাবিতে প্রভোস্ট ড. মো. শাহিনুর ইসলামের অফিস ঘেরাও করে রেখেছেন আবাসিক শিক্ষার্থীরা। তাদের দাবি, হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদের নাম ও ছবি প্রকাশ করতে হবে এবং দ্রুতই তাদের গ্রেফতার করতে হবে।

শিক্ষার্থীরা জানিয়েছেন,  হলের নিরাপত্তা নেই এই বিষয়ে প্রভোস্টকে জবাবদিহিতা করতে হবে। হলের মধ্যে রুম থেকে ডেকে নিয়ে কীভাবে একজন শিক্ষার্থীকে হত্যা করা হয়। হলের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন প্রভোস্ট। এ ঘটনায় দ্রুত মামলা এবং  দ্রুত বিচার দাবি করেছেন।

হলের প্রভোস্টের অফিস ঘিরে রেখেছেন শিক্ষার্থীরা তবে রুম থেকে বের হচ্ছেন না প্রভোস্ট। গণমাধ্যমের সঙ্গে কোনও কথা বলছেন না। এমনকি ফোনও রিসিভ করছেন না তিনি।

রবিবার (৬ অক্টোবর) রাত ৩টার দিকে বুয়েটের শেরে বাংলা হলের দ্বিতীয় তলা থেকে আবরারের মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, তাকে পিটিয়ে হত্যার প্রমাণ পাওয়া গেছে।

হলের প্রভোস্টের অফিস ঘিরে রেখেছেন শিক্ষার্থীরা

সহপাঠীরা জানান, হলের ১০১১ নম্বর কক্ষ থেকে কয়েকজন ছাত্র রবিবার রাত সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার দিকে তাকে ডেকে নিয়ে যায়।এরপর গভীর রাতে হলের সিঁড়িতে মেলে তার লাশ।

এ ঘটনায় ছাত্রলীগের চার জনকে আটক করা হয়েছে। তারা হলো, বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, সহ-সভাপতি মুস্তাকিম ফুয়াদ, ক্রীড়া সম্পাদক মেফতাউল ইসলাম জিওন এবং তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার। এছাড়া হলের অনেক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন:

হলের করিডরে আবরারের নিঃশব্দ আহাজারি! (ফটোস্টোরি)

‘ছাত্রলীগের নেতাকর্মীরা আমার ভাইকে পিটিয়ে হত্যা করেছে’

আবরারকে পিটিয়ে হত্যার প্রমাণ পেয়েছে পুলিশ

আবরার হত্যার বিচার চেয়ে সরব ফেসবুক

/এআরআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক