বিচারক নিয়োগ পরীক্ষায় শ্রুতিলেখক দেওয়ার নির্দেশনা চেয়ে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৯, ১২:৩০আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১২:৪৪

হাইকোর্ট বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের (বিজিএস) বিচারক নিয়োগ পরীক্ষায় শ্রুতিলেখক দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন দৃষ্টি প্রতিবন্ধী সুদীপ দাস।

বুধবার (৬ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুদীপের পক্ষে অ্যাডভোকেট কুমার দেবুল দে রিটটি করেন। তিনি বলেন, রিটের ওপরে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।

সুদীপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগ থেকে স্নাতক পাস করেছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) তাকে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে প্রতিবেদন প্রচার হয়। এতে বলা হয়,বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে বিচারক নিয়োগ বিধিতে দৃষ্টিপ্রতিবন্ধী কাউকে শ্রুতিলেখক দেওয়ার বিধান নেই। ফলে পরপর দুই বছর পরীক্ষায় বসলেও খালি খাতা ফেরত দেন তিনি। যদিও ভারত, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রে দায়িত্ব পালন করছেন অন্ধ বিচারকরা।

প্রসঙ্গত, আগামী শুক্রবার (৮ নভেম্বর) বিজিএস পরীক্ষার দিন নির্ধারণ রয়েছে।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী