বালিশকাণ্ডে গণপূর্তের দুই প্রকৌশলীসহ ৪ জনকে দুদকে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০১৯, ১৬:২৪আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ১৭:২১

দুদক পাবনার রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন ভবনের জন্য বিছানা, বালিশ ও আসবাব কেনাকাটায় দুর্নীতির ঘটনায় গণপূর্তের আরও দুই প্রকৌশলী ও দুই ঠিকাদারকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৩ নভেম্বর) তাদের তলবি নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছে দুদকের জনসংযোগ বিভাগ। 
যাদের তলব করা হয়েছে তারা হলেন রাজশাহী গণপূর্ত জোনের নির্বাহী প্রকৌশলী (স্টাফ অফিসার) তানজিলা শারমীন, গণপূর্ত বিভাগ পাবনার সহকারী প্রকৌশলী (স্টাফ অফিসার) মো. রুবেল হোসাইন, ঢাকার মিরপুরের সাজিন কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তাদের মধ্যে নির্বাহী প্রকৌশলী তানজিলা শারমীন ও সহকারী প্রকৌশলী রুবেল হোসাইকে ১৪ নভেম্বর এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের ২০ নভেম্বর তলব করা হয়েছে।
প্রসঙ্গত, দুদকের তলবি নোটিশে দুই প্রকৌশলীর নাম উল্লেখ করা হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের নাম উল্লেখ করা হয়নি।
এর আগে ৩ নভেম্বর গণপূর্তের ৩৩ প্রকৌশলীকে তলবি নোটিশ পাঠায় দুদক। এরই অংশ হিসেবে ৬ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয় তাদের।

/ডিএস/এমএনএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী