কৃষ্ণা রায়কে চাপা দেওয়া গাড়ির হেলপার গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৯, ১১:৪৪আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ১১:৫৯

গ্রেফতার বাসের হেলপার বাচ্চু রাজধানীর বাংলামোটরে বিআইডব্লিউটিসি’র সহ-ব্যবস্থাপক (অর্থ) কৃষ্ণা রায়কে চাপা দেওয়া বাসের হেলপার বাচ্চু মিয়াকে ময়মনসিংহ থেকে গ্রেফতরা করা হয়েছে। ঘটনার পর থেকে সে পলাতক ছিল। বাচ্চুকে শনিবার (১৬ নভেম্বর) আদালতে নেওয়া হয়েছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা মেট্রোর বিশেষ পুলিশ সুপার বশির আহম্মেদ বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ আগস্ট বাংলামোটরে ফুটপাতে ট্রাস্ট ট্রান্সপোর্ট পরিবহনের একটি মিনিবাস কৃষ্ণা রায়কে চাপা দেয়। ওই ঘটনায় তিনি তার পা হারান। তার স্বামী রাধে শ্যাম চৌধুরী বাদী হয়ে হাতিরঝিল থানায় একটি মামলা করেন। ওই মামলায় বাস চালক, মালিক ও হেলপারকে আসামি করা হয়। চালক মোর্শেদকে আগেই গ্রেফতার করা হয়েছে। এবার গ্রেফতার করা হলো হেলপারকে।

/এআরআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী