কৃষ্ণা রায়কে চাপা দেওয়া বাসের হেলপারের জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৯, ১৫:৪৫আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ১৬:০০

বাসের হেলপার বাচ্চু বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্মকর্তা কৃষ্ণা রায় চৌধুরীর পা হারানোর মামলায় বাসের হেলপার বাচ্চু মিয়ার জামিন মঞ্জুর করেছন আদালত।

রবিবার (১৭ নভেম্বর) দুপুরে আসামিপক্ষের আইনজীবী বাচ্চুর জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি এ আদেশ দেন। 

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা ফরিদ মিয়া (উপ-পরিদর্শক) এ তথ্য জানান। 

তিনি বলেন, দুই হাজার টাকা মুচলেকার বিনিময়ে বাচ্চুকে ১১ ডিসেম্বর পর্যন্ত জামিন দেওয়া হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) ময়মনসিংহ থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, গত ২৮ আগস্ট বাংলামোটরে ফুটপাতে ট্রাস্ট ট্রান্সপোর্ট পরিবহনের একটি মিনিবাস কৃষ্ণা রায়কে চাপা দেয়। ওই ঘটনায় তিনি তার পা হারান। তার স্বামী রাধে শ্যাম চৌধুরী বাদী হয়ে হাতিরঝিল থানায় একটি মামলা করেন। ওই মামলায় বাস চালক, মালিক ও হেলপারকে আসামি করা হয়। চালক মোর্শেদকে আগেই গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন:

কৃষ্ণা রায়কে চাপা দেওয়া গাড়ির হেলপার গ্রেফতার

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ