বিদেশে নারীকর্মী পাঠানো বন্ধের নির্দেশনা চেয়ে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৯, ১৫:৩৬আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ১৭:৩৭

সুপ্রিম কোর্ট

আইনি সুরক্ষার বিষয়টি নিশ্চিত না করে বিদেশে (বিশেষ করে মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশ−সৌদি আরব, ইরান, জর্ডান, লেবানন ও সিরিয়ায়) নারীকর্মী পাঠানো বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ সোমবার (১৮ নভেম্বর) রিট দায়েরের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন আইনজীবী জামান আক্তার বুলবুল।

এর আগে গত ১২ নভেম্বর কক্সবাজারের বাসিন্দা রাজিয়া খাতুন বাদী হয়ে এ রিট দায়ের করেন। আইনজীবী জামান আক্তার বুলবুল জানান, রিট আবেদনটির ওপর আগামীকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।

রিট আবেদনে বলা হয়েছে, সরকার মানবপাচার রোধে আইন করেছে। কিন্তু সে আইনের প্রয়োগের অভাবে নারীরা তাদের মানবাধিকার ও আইনি অধিকার প্রতিষ্ঠা করতে পারছেন না। প্রতিদিন বিদেশ থেকে অসংখ্য নারীকর্মী দেশে ফিরে আসছেন। কিন্তু তাদের পুনর্বাসন বা ক্ষতিপূরণের জন্য কোনও পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এছাড়া রিটে রুল জারির আর্জি জানানো হয়েছে।

আইন মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সচিব, আইজিপি, চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও চট্টগ্রামের ডেপুটি কমিশনারকে এ রিটে বিবাদী করা হয়েছে।

/বিআই/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী