ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩ চিকিৎসকের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০১৯, ২৩:৫২আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ২৩:৫৩

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩ চিকিৎসকের বিরুদ্ধে দুদকের মামলা ফরিদপুর মেডিক্যাল কলেজ (ফমেক) হাসপাতালের ১০ কোটি টাকা আত্মসাতের ঘটনায় হাসপাতালটির ৩ চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৭ নভেম্বর) দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরে এই মামলা দায়ের করেন। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এই তথ্য নিশ্চিত করেন। 

মামলার আসামিরা হলেন মেসার্স অনিক ট্রেডার্সের মালিক আব্দুল্লাহ আল মামুন, মেসার্স আহমেদ এন্টারপ্রাইজের মালিক মুন্সী ফররুখ হোসাইন, জাতীয় বক্ষব্যাধী হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুন্সী সাজ্জাদ হোসেন, ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. গণপতি বিশ্বাস, সাবেক জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. মিনাক্ষী চাকমা ও সাবেক প্যাথলজিস্ট ডা. এএইচএম নুরুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বরে মধ্যে নিয়ম লঙ্ঘন করে উচ্চমূল্যে অবৈধভাবে অপ্রয়োজনীয় ১০টি পণ্য কেনার মাধ্যমে ১০ কোটি টাকার দুর্নীতি করেছেন। এর মধ্য দিয়ে আসামিরা দণ্ডবিধির ৪০৯/৫১১/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারার অপরাধ করেছেন।

/ডিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের