মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া ইডেনের শিক্ষার্থী মারা গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০১৯, ১২:৫৮আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ১৩:১৬

আকলিমা আক্তার জুঁই মোটরসাইকেল থেকে পড়ে আহত  ইডেন মহিলা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকলিমা আক্তার জুঁই (২৫) মারা গেছেন। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২ ডিসেম্বর) সকাল ৬টার দিকে তিনি মারা যান।

৩০ নভেম্বর রাজধানীর বিজয় সরণিতে অ্যাপসভিত্তিক রাইডশেয়ারিং উবারের মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে জুঁই গুরুতর আহত হন। এরপর তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খান একথা জানিয়েছেন। জুঁইকে  উদ্ধার করা মোটরসাইকেল চালক সুমনের বরাত দিয়ে তিনি বলেন, মিরপুরের কাজীপাড়া থেকে তাকে নিয়ে ফার্মগেটে যাওয়ার পথে বিজয় সরণি মোড়ে ব্যাগ থেকে মোবাইল বের করতে গিয়ে তিনি পড়ে যান। পরে লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতাল নিয়ে আসেন। ঘটনার পর থেকেই তাকে আইসিইউতে রাখা হয়েছিল।

সহপাঠী ঋতু আকতার বলেন, জুঁই পূর্ব কাজীপাড়ায় থাকতেন। সেখান থেকে ফার্মগেটের কোচিংয়ে আসার সময় দুর্ঘটনার শিকার হন।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার আবুল কালামের মেয়ে জুঁই। তিনি রাষ্ট্র বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।

 

/এআইবি/এআরআর/ এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি