হাইকোর্টে জামিন আবেদন বিএনপির শীর্ষ নেতাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০১৯, ১২:৪৭আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ১৩:০৬

হাইকোর্ট সুপ্রিম কোর্ট এলাকায় মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় করা নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ নেতারা আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন।

রবিবার (১৫ ডিসেম্বর) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদন করা হয়। বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন তাদের অন্যতম আইনজীবী ব্যারিস্টার একেএম এহসানুর রহমান।

আবেদনকারীদের মধ্যে আরও আছেন- মির্জা আব্বাস, গয়েশর চন্দ্র রায়, আবদুল্লাহ আল নোমান, জয়নুল আবেদীন, এএম মাহবুব উদ্দিন খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, শিমুল বিশ্বাস, হাবিব উন নবী খান সোহেল, শফিউল বারী বাবু, নিপুণ রায় চৌধুরী, কাজী আবুল বাশার, ইসতিয়াক আজিজ উলফাত প্রমুখ।

গত ১১ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টা থেকে পৌনে ৫টার মধ্যে হাইকোর্টের মাজার গেট,ঈদগাহ মাঠের গেট ও বার কাউন্সিলের গেটের সামনে তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৩৫ জনকে আসামি করে দু’টি মামলা করে শাহবাগ থানা পুলিশ। মামলা দু’টির বিষয়ে তদন্ত প্রক্রিয়া চলমান। এর একটি মামলায় ৭০ জন এবং আরেকটিতে ৬৫ জনকে আসামি করা হয়েছে।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের