মানি লন্ডারিং প্রতিরোধে সিআইডি ও ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের মধ্যে সমঝোতা স্বাক্ষর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০১৯, ১৮:১০আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ১৮:১২

 সিআইডি ও ফিন্যান্সিয়াল  ইন্টেলিজেন্স ইউনিটের মধ্যে সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠান মানি লন্ডারিং প্রতিরোধে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) সিআইডি হেড কোয়ার্টার্সে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে সিআইডির পক্ষে উপস্থিত ছিলেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। আর  বিএফআইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এর প্রধান ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. রাজী হাসান।

সিআইডির অতিরিক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, ‘মানি লন্ডারিং প্রতিরোধে বিএফআইইউ এবং সিআইডির মধ্যকার সমঝোতা স্মারক স্বাক্ষর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে যুগান্তকারী ভূমিকা রাখবে।

সিআইডির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের পক্ষে সিআইডি মানি লন্ডারিং প্রতিরোধে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। মানি লন্ডারিং প্রতিরোধের এই যুদ্ধে সিআইডি এবং বিএফআইইউ একযোগে কাজ করে যাচ্ছে। মানি লন্ডারিং প্রতিরোধে আরও গতিশীলতা আনতে সিআইডি এবং বিএফআইইউ বদ্ধ পরিকর। সেই লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ মেমোরান্ডাম অব আনডারস্ট্যান্ডিং (এমওইউ)  স্বাক্ষরিত হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিআইডির ডিআইজি (ইনভেস্টিগেশন অ্যান্ড ইন্টেলিজেন্স) ইমতিয়াজ আহমেদ, এডিশনাল ডিআইজি মো. কামরুল আহসান, বিশেষ পুলিশ সুপার (অর্গানইজড ক্রাম) মো. মোস্তফা কামাল, বিএফআইইউ-এর  নির্বাহী পরিচালক মো. ইস্কান্দর মিয়া প্রমুখ।

/আরজে/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান