বিমানবন্দরে সিঁড়ির নিচ থেকে সাড়ে ৪ কেজি সোনা জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২০, ১৯:৫৬আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ২০:১৯

জব্দ করা সোনার বার কুয়ালালামপুর থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে যাত্রীদের নামার সিঁড়ির (এয়ার ক্রাফট স্টেয়ার) নিচে থেকে ৪ কেজি ৬৪০ গ্রাম সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। শনিবার (১১ জানুয়ারি) বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এসব সোনা উদ্ধার করা হয়েছে। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সোলাইমান হোসেন এই তথ্য জানান।

সহকারী কমিশনার বলেন, ‘প্রায় ২ কোটি ৩২ লাখ টাকা মূল্যের ৪ কেজি ৬৪০ গ্রাম সোনা জব্দ করা হয়েছে। শনিবার ৫টা ৩৮ টায় বিমানবন্দরের আউট বে এলাকায় তল্লাশির সময় ইউএস-বাংলার বিএস-৩১৬ ফ্লাইটের যাত্রীদের নামার সিঁড়ির নিচে পরিত্যক্ত অবস্থায় কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ৪০টি সোনার বার পাওয়া যায়। এগুলোর ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম। এই সোনার বাজার মূল্য প্রায় ২ কোটি ৩২ লাখ টাকা।’  এ বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

/সিএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী