একাত্তরে ধর্ষণে সহায়তায় অভিযোগে সাজার এটাই প্রথম নজির

বাহাউদ্দিন ইমরান
১৪ জানুয়ারি ২০২০, ১২:৪৯আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ১৪:০৭

সৈয়দ মোহাম্মদ কায়সার একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় পার্টির (জাপা) সাবেক নেতা ও প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে (১২ নম্বর) ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। দেশের বিচার বিভাগের ইতিহাসে ধর্ষণে সহযোগিতায় মৃত্যুদণ্ড সাজার এটাই প্রথম নজির।  
মঙ্গলবার (১৪ জানুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। 

এর আগে কায়সারের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা ৩, ৫, ৬, ৮, ১০, ১২ ও ১৬ নম্বর অভিযোগে ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আপিল বিভাগ ওই ৭ অভিযোগের মধ্যে ৫, ১২ ও ১৬ নম্বর অভিযোগে তার মৃত্যুদণ্ড সাজা বহাল রাখেন। ৬, ৮ ও ১০ নম্বর অভিযোগে তার মৃত্যুদণ্ড থেকে কমিয়ে যাবজ্জীবন দেওয়া হয়। আর ৩ নম্বর অভিযোগে তাকে খালাস দেন।

তবে ১২ নম্বর অভিযোগে ধর্ষণের অভিযোগে কায়সারের মৃত্যুদণ্ড সর্বসম্মতিক্রমে বহাল রাখেন আপিল আদালত। এ অভিযোগ বলা হয়েছে, সৈয়দ কায়সার ও তার বাহিনী আগস্টের মাঝামাঝি কোনও একদিন মাজেদা বেগমকে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দেয়। পাকিস্তানি বাহিনী তাকে ধর্ষণ করে। এ বিষয়ে মাজেদা বেগম ট্রাইব্যুনালে সাক্ষ্যও দিয়েছেন।

রায়ের পর এক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ‘ধর্ষণের অভিযোগে সহায়তা করায় এই প্রথম একটি মৃত্যুদণ্ড প্রদান করা হলো।’

আর আসামিপক্ষের আইনজীবী এসএম শাজাহান বলেন, ‘এ মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে তা দেখে আমরা রিভিউ আবেদন করবো।’  

আরও পড়ুন:

মানবতাবিরোধী অপরাধ: কায়সারের মৃত্যুদণ্ড আপিলেও বহাল

/বিআই/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের