সুনামগঞ্জ জেলা আ. লীগের সাধারণ সম্পাদক ইমনকে দুদকে জিজ্ঞাসাবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২০, ১৭:৫২আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ১৮:২৬

এম এনামুল কবির ইমন (ফাইল ছবি) দুর্নীতি, অনিয়ম আর ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন সংস্থাটির উপপরিচালক নুরুল হুদা।

প্রসঙ্গত, এনামুল কবির ইমন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের সাবেক  পরিচালক (স্বতন্ত্র) ও সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক প্রশাসক। ৯০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ৬ জানুয়ারি তাকে তলবি নোটিশ পাঠিয়ে ১৫ জানুয়ারি হাজির হতে বলা হয়েছিল।

জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনামুল কবির ইমন। বলেন, ‘ভাবমূর্তি নষ্ট করতেই দুদকে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। আমার বাবা সুনামগঞ্জের সংসদ সদস্য ছিলেন। তার সুনাম আছে। তার ছেলে হিসেবে আমিও সততার সঙ্গে রাজনীতি করি। আমার রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির লোকজন একজন সাংবাদিকের সহায়তা নিয়ে দুদকে মিথ্যা অভিযোগ করেন।’ দুদকের অনুসন্ধানে তিনি নির্দোষ প্রমাণিত হবেন বলেও দাবি করেন।

/ডিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের