অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন ও অফারের বিষয়ে নীতিমালার দাবিতে নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২০, ১৪:৫৮আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ১৫:১৭

আইনি নোটিশ লোভনীয় বিজ্ঞাপন বা আকর্ষণীয় অফারের মাধ্যমে হয়রানি বন্ধসহ অনলাইন কেনাকাটায় শৃঙ্খলা ফেরাতে নীতিমালা তৈরি ও পৃথক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ করার দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। অর্থ মন্ত্রলণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এ নোটিশ পাঠানো হয়।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী আনোয়ারুল ইসলাম নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে তিনি সংশ্লিষ্টদের এ নোটিশ পাঠান। 

নোটিশে বলা হয়, ইদানিং ফেসবুকে বিভিন্ন পেজ বা গ্রুপের মাধ্যমে কেনাকাটা জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকেই ব্যক্তি উদ্যোগে পেজ খুলে অনলাইনে ব্যবসা করছেন। তাই ক্রেতা সাধারণের স্বার্থ রক্ষা ও অনলাইন ব্যবসায়ীরা যাতে সরকারের কর ফাঁকি না দিতে পারে সেজন্য নীতিমালা প্রয়োজন। 

নোটিশে বলা হয়, ফেসবুকে কেনাকাটা করতে গিয়ে অনেক কাস্টমার মানহীন পণ্য ও মেয়াদ উত্তীর্ণ পণ্য পাচ্ছেন। তার সঠিক কোনও প্রতিকার পাচ্ছেন না। তাই আইন অনুসারে সরকার এসব অনলাইনের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করতে একটি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করেন। 

সাত দিনের মধ্যে এ বিষয়ে নীতিমালা ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রস্তুত করা না হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম