নতুন করে লেমিনেটেড পোস্টার ছাপানো ও প্রদর্শনে নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২০, ১১:৩৪আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১৮:১৪

লেমিনেটেড পোস্টার
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের নতুন করে লেমিনেটেড পোস্টার লাগানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। নতুন করে লেমিনেটেড পোস্টার উৎপাদন, ছাপানো ও প্রদর্শন না করতে কার্যকর পদক্ষেপ নিতে সিটি করপোরেশন ও নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আদালত। তবে এখন পর্যন্ত যেসব লেমিনেটেড পোস্টার লাগানো হয়েছে সেগুলো নির্বাচন পর্যন্ত থাকবে। নির্বাচন শেষ হয়ে গেলে তা যথাযথভাবে সরিয়ে নিতে বলা হয়েছে।

আজ বুধবার (২২ জানুয়ারি) থেকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলেছেন আদালত।

প্রার্থীদের লেমিনেটেড পোস্টারে ছেয়ে গেছে নগরী

এছাড়া আদালত স্বতঃপ্রণোদিত হয়ে একটি রুল জারি করেছেন। রুলে বলা হয়েছে, নির্বাচনের সময় ও অন্যান্য ক্ষেত্রে প্লাস্টিক আচ্ছাদিত বা লেমিনেটেড পোস্টার উৎপাদন ছাপানো ও প্রদর্শন বন্ধের কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। নির্বাচন কমিশন সচিব, স্থানীয় সরকার সচিব, শিল্পসচিব, স্বাস্থ্যসচিব ও দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সিটি নির্বাচনে লেমিনেটেড পোস্টারের ব্যবহার নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনা হলে বুধবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে সিটি নির্বাচনে লেমিনেটেড পোস্টারের ব্যবহার নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নজরে আনেন আইনজীবী মনোজ কুমার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ‌্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। পরে আদালত প্রতিবেদনগুলো আমলে নিয়ে উক্ত আদেশ দেন। 

আরও পড়ুন:

‘হবু’ অভিভাবকদের হাতেই দূষিত নগরী!

 
/বিআই/এসটি/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম