পাইলিং চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২০, ১১:৫৫আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১২:৪৭

বিদ্যুৎস্পৃষ্ট রাজধানীর সিকদার মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকায় পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইসহ তিন শ্রমিক মারা গেছেন। বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিরাজগঞ্জের জরু শেখ, সাইফুল শেখ ও বগুড়ার মঞ্জুরুল।

শ্রমিকরা নদী শাসনের জন্য পিলার পাইলিংয়ের কাজ করার সময় পাশে ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের তারের সঙ্গে লোহার পাইপ কানেক্টেড হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জন মারা যান বলে জানিয়েছেন হাজারীবাগ থানার ইন্সপেক্টর (অপারেশন্স) জাকির হোসেন।

তিনি বলেন, সিকদার মেডিক্যাল কলেজের পাশে নদী শাসনের কাজ করছিল বিআইডব্লিউটিএ। তারা ঠিকাদার প্রতিষ্ঠান দিয়ে নদী শাসনের কাজ করাচ্ছিল। দুর্ঘটনার পর কাজ বন্ধ রয়েছে। মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/আরজে/এসটি/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের