মানহানির দুই মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২০, ১৭:৫০আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ১৮:০৯

খালেদা জিয়া

দুর্নীতির মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা পৃথক দুই মানহানির মামলায় তার জামিনের মেয়াদ এক বছর বাড়িয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল।

এর আগে নড়াইলের মামলায় ২০১৮ সালের ১৩ আগস্ট এবং ঢাকার মামলায় একই বছরের ১৪ আগস্ট খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট। এরপর খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি হাইকোর্ট খালেদা জিয়ার জামিনের মেয়াদ এক বছর বৃদ্ধি করেন। তবে জামিনের মেয়াদ শেষ হয়ে আসায় আবারও আবেদন করা হলে আদালত খালেদা জিয়ার ১ বছরের জামিন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে ২৪ ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইলে মানহানির মামলা করা হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতা রায়হান ফারুকী ইমাম বাদী হয়ে মামলাটি করেন। আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ২০১৬ সালে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে আরেকটি মানহানির মামলা দায়ের করেন।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম