দুদকের মামলায় সওজের সাবেক নির্বাহী প্রকৌশলী ও তার স্ত্রী কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৫:২০আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩৯

আদালত জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুদকের মামলায় সড়ক ও জনপথ অধিদফতরের সাবেক নির্বাহী প্রকৌশলী এস এম কামরুজ্জামান ও তার স্ত্রী নাসিমা জামানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।  এর আগে উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ তারা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

আসামিপক্ষের আইনজীবী কাজী নজীবুল্লাহ হিরু জামিনের আবেদন করেন। আর দুদকের আইনজীবী মীর জাহাঙ্গীর আলম সালাম জামিনের বিরোধিতা করেন।

আদালতের সংশ্লিষ্ট সূত্র বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

২০১৯ সালের ২৯ মে দুদকের সহকারী পরিচালক মাহবুল আলম বাদী হয়ে রাজধানীর রমনা থানায় আসামিদের বিরুদ্ধে দু’টি মামলা করেন। তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়।

মামলায় অভিযোগে বলা হয়,১৯৮০ সালে কামরুজ্জামান উপ-সহকারী প্রকৌশলী হিসেবে সড়ক ও জনপথ অধিদফতরে যোগদান করেন। তারপর নিয়মিত পদন্নোতির মাধ্যমে ২০১৬ সালে নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। একই বছরে তিনি অবসরে যান। কামরুজ্জামান ৬৪ লাখ ৩৫ হাজার ৫৯২ টাকার অবৈধ সম্পদ অর্জন করেন। এছাড়া তিনি ৩০ লাখ ৪২ হাজার ১১৬ টাকার সম্পদের তথ্য গোপন করেন। 

আর তার স্ত্রী নাসিমা জামান দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১ কোটি ৭৮ লাখ ৩৩ হাজার ৯ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দিয়ে এবং ২ কোটি ৪ লাখ ৪ হাজার ১২৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রেখে অপরাধ করেছেন।

 

 

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান