তুরাগের সীমানা নিয়ে ৬২ পরিবারের আবেদন নিষ্পত্তির নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫৫আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫৫

হাইকোর্ট

ব্যক্তি মালিকানাধীন জমিতে তুরাগ নদের সীমানা নির্ধারণে পিলার স্থাপন না করার আবেদনের বিষয়ে দাখিল করা সংশ্লিষ্ট ৬২টি পরিবারের আবেদন ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে রবিবার (৯ ফেব্রুয়ারি) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে তুরাগ নদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মনজিল মোরশেদ।

এর আগে রাজধানী তুরাগ নদের সীমানা রক্ষায় ২০০৯ সালে কয়েক দফা নির্দেশনাসহ রায় ঘোষণা করেন হাইকোর্ট। ওই রায়ের পর বিআইডব্লিউটিএ ক্যাডাস্ট্রাল সার্ভে (সিএস) ও রিভিশনাল সার্ভে (আরএস) ম্যাপ অনুযায়ী নদের সীমানা জরিপ করে পিলার স্থাপন করা হয়।

তবে সীমানা নির্ধারণ করে স্থাপিত ওইসব পিলার ব্যক্তি মালিকানাধীন জায়গায় স্থাপন করা হয়েছে বলে দাবি করে স্থানীয় ৬২ পরিবার। মো. জোনায়েদ আহম্মেদসহ স্থানীয় ৬২ পরিবারের পক্ষ থেকে গত ২৭ নভেম্বর বিআইডব্লিউটিএ’র কাছে পিলার অপসারণে আবেদন করা হয়।

এরপর গত ২০ জানুয়ারি বিআইডব্লিউটিএ’র পিলার স্থাপন কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে একটি সম্পূরক আবেদন করেন। ওই আবেদনের শুনানি নিয়ে আদালত ৬২ পরিবারের আবেদন নিষ্পত্তি করতে বিআইডব্লিউটিএকে নির্দেশ দিলেন।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ