সোনার বারসহ গ্রেফতার বিমানকর্মী দুই দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:২২আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৫

আটকের পর বিমানের পরিচ্ছন্নতাকর্মী নাম জনাথন মুক্তি বরিকদার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কেজি ৭ শত ১২ গ্রাম সোনার বারসহ গ্রেফতার বিমানের পরিচ্ছন্নতাকর্মী জনাথন মুক্তি বরিকদারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি)  ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে,  দুপুরে  আসামি জনাথন মুক্তিকে  আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন  মামলার তদন্ত কর্মকর্তা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল  ৯ টা ২০ মিনিটের সময় ৩২টি সোনার বারসহ জনাথন মুক্তি বরিকদারকে গ্রেফতার করে বিমানবন্দর আর্মড পুলিশ।

এই প্রসঙ্গে বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপ্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৭ টা ৫৫ মিনিটে দুবাই থেকে ঢাকায় আসে এমিরেটসের একটি ফ্লাইট। বিমানবন্দরের ৭ নং বোর্ড-ইন ব্রিজে এয়ারক্রাফট থেকে যাত্রী নামানোর সময় জনাথন মুক্তি বরিকদার ওই বিমানে ওঠে। পরিচ্ছন্নতার কাজ শেষ হলে নেমে আসার সময় এয়ারক্রাফট নিরাপত্তায় থাকা আর্মড পুলিশের সদস্যরা তল্লাশি করতে চাইলে জনাথন বাধা দেয়। এরপর বিমানবন্দর আর্মড পুলিশের ‌অফিসে এনে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার দুই জুতার শুকতলা থেকে ১৬ পিস করে ৩২ পিস সোনার বার পাওয়া যায়। এই ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়।

/টিএইচ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের