বনানীতে স্কুটিকে চাপা দেওয়া গাড়িটি শনাক্তে চলছে ফুটেজ বিশ্লেষণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:১৩আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১২:১৩

স্কুটি দুর্ঘটনায় নিহত একজনের পরিচয়পত্র রাজধানীর বনানী সেতু ভবনের সামনে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে স্কুটিকে চাপা দেওয়ার ঘটনায় ঘাতক গাড়িটি শনাক্তে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ। এ দুর্ঘটনায় স্কুটি আরোহী দুই নারী নিহত হয়েছেন। এই ঘটনায় বনানী থানায় একটি মামলা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরে আযম মিয়া বলেন, ‘আমাদের ধারণা কোনও গাড়ি তাদের চাপা দিয়েছে। আমরা সেই গাড়িটি শনাক্ত করতে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছি। দ্রুতই সেটিকে চিহ্নিত করতে পারবো।’

নিহত দুই নারীর লাশের ময়নাতদন্ত শেষে তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার রাত ১টার দিকে সেতু ভবনের সামনের সড়কে দুই স্কুটি আরোহী নারী রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। পরবর্তী সময়ে কয়েকজন পথচারী ও ব্যক্তি তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন−সৈয়দা দুলদানা আক্তার কচি ও সোনিয়া।

আরও ও

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ নারী নিহত

/এআরআর/এসটি/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের