সুদহার ৯ শতাংশ নির্ধারণের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২০, ১৪:৩৪আপডেট : ০১ মার্চ ২০২০, ১৪:৫৩

হাইকোর্ট ক্রেডিট কার্ড ছাড়া অন্য সব খাতে ঋণের সুদহার ৯ শতাংশ নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।

রবিবার (১ মার্চ) আইন শিক্ষার্থী মাহফুজুর রহমানের পক্ষে রিটটি করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। পরে তিনি বলেন, এ রিটের ওপর বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি  ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।

এর আগে ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করে। এতে বলা হয়, ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে ৯ শতাংশের বেশি লোনের ক্ষেত্রে ইন্টারেস্ট নিতে পারবেন না। আর মৌখিকভাবে বলা হয়, প্রতিষ্ঠানগুলো ৯ শতাংশের বেশি নিতে পারবেন না। আর আমানতকারী যারা টাকা রাখেন তাদের ৬ শতাংশের বেশি সুদ দেবে না।

রিট আবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের ওই সার্কুলারে আমানতকারীদের বিষয়ে লিখিতভাবে কোনও নির্দেশনা নেই। তাছাড়াও সুদের হার কমানোর কারণে ২ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তাই কী পলিসি অনুযায়ী ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে তথ্য জানতে চাওয়া হয়েছে।

রিটে সার্কুলারের বৈধতা চ্যালেঞ্জ ও সার্কুলারটির কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে। রিটে অর্থ মন্ত্রণালয় সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ তিন জনকে বিবাদী করা হয়েছে।  

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী