ডিআইজি মিজানের স্ত্রী ও ভাইকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২০, ১৬:৪০আপডেট : ০৩ মার্চ ২০২০, ১৬:৪৮

 

ডিআইজি মিজানকে গ্রেফতার করে কারাগারে নেওয়া হচ্ছে। (ফাইল ছবি)

অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং আইনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় পুলিশের সাবেক ডিআইজি মিজানুর রহমানের স্ত্রী ও ভাইকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েস এ আদেশ দেন। একইসঙ্গে আগামী ২ এপ্রিল পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।

আসামিরা হলেন, সাবেক ডিআইজি মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না ও ছোট ভাই মাহবুবুর রহমান। এর আগে গত ৯ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। তবে তাদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। তারা দুজনই পলাতক রয়েছেন।

এদিন এই মামালার আরেক আসামি মাহমুদুল হাসানের পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী কাজী নজীবুল্লাহ হিরু। দুদকের পক্ষে আইনজীবী মোশাররফ হোসেন কাজল জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করেন। আদালতের দুদক জিআর শাখার সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

গত ৩০ জানুয়ারি দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্র ভুক্ত আসামিরা হলেন ডিআইজি মিজান, তার স্ত্রী সোহেলিয়া আনার রত্না ওরফে রত্না রহমান, ছোট ভাই মাহবুবুর রহমান ও ভাগ্নে মাহমুদুল হাসান।

ডিআইজি মিজান গত বছরের ১ জুলাই হাইকোর্টে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করেন আদালত। ওইদিনই শাহবাগ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরের দিন তাকে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির করা হয়। এরপর তার পক্ষে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর গত ৪ জুলাই ডিআিইজি মিজানের ভাগ্নে মাহমুদুল হাসান আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তারা দুজনই এখন কারাগারে।

গত বছরের ২৪ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে ডিআইজি মিজানসহ চারজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৩ কোটি ৭ লাখ ৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা হয়।

 

/টিএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী