মিরপুরে বাসায় ঢুকে অন্তঃস্বত্ত্বা নারীকে কুপিয়ে স্বর্ণালঙ্কার লুট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২০, ০১:৩২আপডেট : ১২ মার্চ ২০২০, ০৫:২৭

মিরপুর

রাজধানীর মিরপুরের একটি বাসায় ঢুকে ঘুমন্ত অবস্থায় জোবাইদা জালাল সামান্তা (১৯) নামের পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে কুপিয়ে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের স্বামী মাহবুব হোসেন রানা জানান, তারা মিরপুর-১ নম্বরের সি ব্লকে ভাড়া বাসায় থাকতেন। তিনি বলেন, খবর পেয়ে বাসায় এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্ত্রীকে ঢামেকে নিয়ে আসি। স্ত্রীর বরাত দিয়ে তিনি আরও বলেন, কয়েকজন লোক ঘরে এসে ঘুমন্ত অবস্থায় তার মুখে বেঁধে ফেলে। চিৎকার করলে তারা গলায় ও হাতে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। টাকা বা স্বর্ণালঙ্কার কী কী নিয়েছে এই মুহূর্তে সঠিকভাবে বলেতে পারছি না। বাসায় গেলে বলা যাবে। আমার স্ত্রী পাঁচ মাসের অন্তঃস্বত্ত্বা।

ঢামেক ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহত সামান্তা ঢামেকে চিকিৎসাধীন রয়েছে।

/এআইবি/আরজে/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের