সাঙ্গু নদী থেকে দেড় লাখ ইয়াবাসহ গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২০, ১৩:৩২আপডেট : ২১ মার্চ ২০২০, ২০:৫৮

ইয়াবা উদ্ধার চট্টগ্রামের সাঙ্গু নদী থেকে দেড় লাখ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোস্ট গার্ড। শনিবার (২১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২০ মার্চ) রাত ১টার দিকে চট্টগ্রামের আনোয়ারা থানাধীন ৩ নম্বর রায়পুর ইউনিয়ন গহিরা সংলগ্ন সাঙ্গু মোহনা এলাকায় বিসিজি বেইস চট্টগ্রাম বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি কাঠের নৌকায় তল্লাশি করে  দেড় লাখ ইয়াবা জব্দ করা হয়। এসময় দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলো, জালাল উদ্দীন (২৫) ও ফারুক (২৬)। আটককৃত ইয়াবা ব্যবসায়ীরা চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার বাসিন্দা।

উদ্ধার করা ইয়াবা দেশের বিভিন্ন অঞ্চলে পাচারের জন্য তারা নিয়ে এসেছিল বলেও জানায় কোস্টগার্ড।

আটককৃত ইয়াবা ব্যবসায়ী, ইয়াবা এবং কাঠের নৌকা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

/এআরআর/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম