হামে সাজেকে ৮ শিশুর মৃত্যু: সেনাবাহিনীর চিকিৎসক দল ঘটনাস্থলে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২০, ২৩:০০আপডেট : ২৪ মার্চ ২০২০, ২৩:০৬

হামে সাজেকে ৮ শিশুর মৃত্যু: সেনাবাহিনীর চিকিৎসক দল ঘটনাস্থলে হাম রোগে আক্রান্ত হয়ে রাঙামাটির সাজেকের শেয়ালদাহপাড়া এলাকায় আট শিশুর মৃত্যু হয়েছে। গত দুই মাসে এই মৃত্যুর ঘটনা ঘটে। আক্রান্ত হয়েছে আরও শতাধিক। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সেনাবাহিনীর চিকিৎসক দল ওই এলাকার আক্রান্তদের সেবা দিতে শুরু করেছেন।

সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের মেজর মহিউদ্দিন জানান, ‘গত দুই মাস ধরে সাজেকের শেয়ালদাহপাড়া সংলগ্ন লুন্থিয়ানপাড়া এবং উরুনপাড়ায় এক মহামারি রোগের আবির্ভাব হয়। প্রথমদিকে রোগের কারণ উদঘাটন করতে পারেনি স্থানীয়রা। পরে কারণ খুঁজতে গিয়ে দেখা যায় তারা হামে আক্রান্ত। কিন্তু ততক্ষণে পাঁচ শিশু প্রাণ হারিয়েছে। শিশু ও বৃদ্ধসহ আক্রান্ত হয় শতাধিক। একই কারণে রবিবার (২২ মার্চ) প্রাণ হারায় গেরেথি ত্রিপুরা (৯) নামের আরও এক শিশু। ২৪ মার্চ দিবাগত গভীর রাতে মারা যায় আরও দুই শিশু। এতে গত দুই মাসে আট শিশুর মৃত্যু হয়।

খবর পেয়ে সেনাবাহিনীর একটি চিকিৎসক দল চারজন বেসামরিক চিকিৎসক নিয়ে মঙ্গলবার দুপুর ১টার দিকে হেলিকপ্টারে করে শেয়ালদাহপাড়ায় যায়। তারা দুই দিনে শতাধিক রোগীর চিকিৎসা করবেন। বুধবার (২৫ মার্চ) থেকে লুন্থিয়ানপাড়া এবং উরুনপাড়ার সকল রোগীকে চিকিৎসা সহায়তা দিবে সেনাবাহিনী।

/জেইউ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী