দুর্গম পাহাড়ে নিউমোনিয়ায় আক্রান্ত ৫ শিশুকে উদ্ধার করলো সেনাবাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২০, ২০:১২আপডেট : ২৫ মার্চ ২০২০, ২০:১৭

দুর্গম পাহাড়ে নিউমোনিয়ায় আক্রান্ত ৫ শিশুকে উদ্ধার করলো সেনাবাহিনী রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকা সাজেকের শেয়ালদাহ থেকে নিউমোনিয়ায় আক্রান্ত পাঁচ শিশুকে উদ্ধার করেছে সেনাবাহিনী। বুধবার (২৫ মার্চ) বিকালে গুরুতর অসুস্থ অবস্থায় ওই শিশুদের বিমানবাহিনীর হেলিকপ্টারে করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের মেজর মহিউদ্দিন জানান, গত দুই মাসে ওই এলাকায় নিউমোনিয়া ও হামে আক্রান্ত হয়ে আট শিশুর মৃত্যুর পর সেনাবাহিনীর একটি চিকিৎসক দল মঙ্গলবার (২৪ মার্চ) ঘটনাস্থলে যায়। চিকিৎসকদের সঙ্গে চার জন বেসামরিক চিকিৎসক রয়েছেন। শেয়ালদাহ এলাকায় গিয়ে গুরুতর আরও কয়েকজন শিশুর সন্ধান পায় তারা।

পরে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমানের নির্দেশে দ্রুত অসুস্থ শিশুদের হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নিয়ে আসা হয়। 

উদ্ধারকৃত শিশুরা হচ্ছে, প্রতিল ত্রিপুরা (৫), রোকেন্দ্র ত্রিপুরা (৬), রোকেদ্র ত্রিপুরা (৮), নহেন্দ্র ত্রিপুরা (১০) ও দিপায়ন ত্রিপুরা (১৩)।

/জেইউ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি