মশক নিধন চেয়ে ঢাকার দুই সিটি মেয়রকে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২০, ১৩:৪১আপডেট : ০৫ মে ২০২০, ১৩:৪৩

মশা নিধনের ওষুধ ছিটাচ্ছেন একজন মশকনিধন কর্মী

মশার উপদ্রব ও উৎপাত ধ্বংসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ঢাকা সিটি করপোরশনের দুই মেয়রসহ সংশ্লিষ্টদের একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। ঢাকার দুই সিটি মেয়র ছাড়াও স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব এবং স্বাস্থ্য অধিদফতরের ডিজির সরকারি ইমেইলে এ নোটিশ পাঠানো হয়।

মঙ্গলবার (৫ মে) ঢাকাস্থ সূত্রাপুরের বাসিন্দা ফাহিমা ফেরদৌস জনস্বার্থে এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়, করোনাভাইরাস বর্তমানে সবচেয়ে আতঙ্কের বিষয়। বাংলাদেশ সরকার তা প্রতিরোধের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করছেন। কিন্তু ডেঙ্গু ভাইসারও করোনাভাইরাসের মতোই বিপজ্জনক এবং এডিস মশা ডেঙ্গু ভাইরাসের উৎপত্তির কারণ। বর্তমানে মশার উৎপাত ও উপদ্রব অনেক বেশি হওয়া সত্ত্বেও ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের মেয়র মশা নিধনে  প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন। যদিও নগরের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দায়িত্ব ঢাকা সিটি করপোরেশনের দুই মেয়রের। একদিকে নগরবাসী করোনা আতঙ্কে আতঙ্কিত। অন্যদিকে মশার উপদ্রবে নগরবাসী দিশেহারা।

তাই সার্বিক দিক বিবেচনায় ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের মেয়রসহ অন্যান্যদের এ নোটিশ প্রেরণ করে নোটিশ প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে মশা নিধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করা হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী