ত্রাণ কার্যক্রমে হস্তক্ষেপ করায় ভাইস চেয়ারম্যান বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২০, ১৩:০৫আপডেট : ২৯ মে ২০২০, ১৩:১৫

নাজমুল হুদা নবীন সরকারের ত্রাণ বিতরণ কার্যক্রমে বাধা ও হস্তক্ষেপ করার অভিযোগে টাঙ্গাইলের সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ হতে এই সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, টাঙ্গাইল সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) মারধর ও লাঞ্ছিত করে সে। এছাড়া দুর্যোগ মোকাবেলায় জরুরি সরকারি ত্রাণ কাজে বাধা ও অবৈধ হস্তক্ষেপ করে।

প্রজ্ঞাপনে বলা হয়, তালিকা বহির্ভূতভাবে নবীনকে সরকারি ত্রাণ না দেওয়ায় সে টাঙ্গাইল সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) মারধর, লাঞ্ছিত করে প্রাণনাশের হুমকি দেয়। এরআগে সে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের ব্রিজের টেন্ডারকাজে বাধা দেয়। ভূমিহীনদের জন্য দুর্যোগ সহনীয় ঘর নির্মাণে অবৈধ হস্তক্ষেপ করে চাঁদা দাবি করে। সে করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদানের তালিকায়ও হস্তক্ষেপ করে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নবীনের এমন কর্মকাণ্ড উপজেলা পরিষদে কর্মরত কর্মচারীদের মাঝে হতাশা ও ক্ষোভের সৃষ্টি করতে পারে। যা সার্বিকভাবে উপজেলা পরিষদের কার্যক্রম বাস্তবায়নে অচলাবস্থার সৃষ্টি ও জনস্বার্থ ক্ষুন্ন করবে। এই বিবেচনায় তার বিরুদ্ধে উপজেলা পরিষদ আইন অনুযায়ী কার্যক্রম শুরু করা হয়েছে। জনস্বার্থে তাকে উপজেলা পরিষদ আইন অনুযায়ী পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

প্রসঙ্গত, এখন পর্যন্ত সারা দেশে ত্রাণ কার্যক্রমে অনিয়মের অভিযোগে ৭২ জন জনপ্রতিনিধি সাময়িক বরখাস্ত হয়েছেন। এদের মধ্যে ২৩ জন ইউপি চেয়ারম্যান, ৪৫ জন ইউপি সদস্য, একজন জেলা পরিষদ সদস্য, দুই জন পৌর কাউন্সিলর এবং একজন উপজেলা ভাইস চেয়ারম্যান রয়েছে।

/এসএস/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের