বিজিবিতে যুক্ত হলো ইন্টারসেপ্টর জলযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২০, ১৩:০০আপডেট : ০৩ জুন ২০২০, ১৩:০৫

বিজিবিতে যুক্ত হলো ইন্টারসেপ্টর জলযান বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) দ্রুত গতির চারটি ইন্টারসেপ্টর জলযান সংযোজিত হয়েছে। এগুলো সিলভারক্রাফট ৪০ মডেলের রিইনফোর্সড পলিমারে তৈরি। প্রতিটি জলযান ৪০ ফুট দীর্ঘ এবং ৩৩ জন সৈনিক ধারণে সক্ষম। এতে ৭৫০ হর্সপাওয়ারের তিনটি ইঞ্জিন রয়েছে যার গতিবেগ ঘণ্টায় ৫৫ নটিকাল মাইল বা ১০১ কিলোমিটার।

বুধবার (৩ জুন) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির এই জলযানগুলো যেকোনও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চলাচলে সক্ষম। এগুলোতে স্বয়ংক্রিয় মেশিনগান সংযুক্তির সুবিধাসহ উন্নত প্রযুক্তির স্যাটেলাইট ন্যাভিগেশন সিস্টেম (রাডার), চতুর্থ প্রজম্মের জিপিএস, আধুনিক ছোনার সিস্টেমসহ বিভিন্ন অত্যাধুনিক সরঞ্জাম রয়েছে। এই জলযান ৫০ কিলোমিটার দূরে শত্রুর জলযানের অবস্থান নিশ্চিত করতে পারে। এই জলযানে দুই জন মুমূর্ষ রোগী পরিবহনেরও ব্যবস্থা রয়েছে।

বিজিবিতে যুক্ত হলো ইন্টারসেপ্টর জলযান মায়ানমার সীমান্তের সেন্টমার্টিন দ্বীপ, নাফ নদী এবং ভারত সীমান্তের নীলডুমুরে ও সুন্দরবনের গহীন অরণ্যের জলসীমান্তে প্রতিবেশী রাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে শক্তির ভারসাম্য বজায় রাখতে দ্রুতগতির এই জলযান বিজিবি‘র সক্ষমতা বাড়াবে। এছাড়াও সেন্টমার্টিন দ্বীপ এবং দেশের সীমান্ত এলাকার নদী পথগুলোকে সুরক্ষিত রাখবে এই যান। বিশেষ করে সীমান্ত অপরাধ দমন, অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, ইয়াবাসহ মাদকপাচার ও চোরাচালান বন্ধে কার্যকর ভূমিকা রাখবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

বাংলাদেশের ৪ হাজার ১৮৪ কিলোমিটার স্থল সীমান্তের পাশাপাশি ভারতের সঙ্গে ১৮০ কিলোমিটার নৌ সীমান্ত এবং মিয়ানমারের সঙ্গে ৬৩ কিলোমিটার নৌ সীমান্ত বিজিবি প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ এবং টহল করে। এছাড়াও ২০১৯ সাল হতে প্রধানমন্ত্রীর নির্দেশে সেন্টমার্টিন দ্বীপের স্থলভাগের সার্বিক নিরাপত্তায় বিজিবি নিয়োজিত আছে।

 

/জেইউ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম