লিবিয়ায় মানবপাচার: পল্টন থানার মামলা তদন্তে ডিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২০, ১৩:১৫আপডেট : ০৫ জুন ২০২০, ১৩:২১

লিবিয়ায় মানবপাচার: পল্টন থানার মামলা তদন্তে ডিবি লিবিয়া ট্রাজেডিতে জড়িত ১৬ জনের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন থানায় মানবপাচার এবং সন্ত্রাসবাদ দমন আইনে করা মামলাটি তদন্ত করবে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৪ জুন) রাতে পল্টন থানায় মামলাটি দায়ের করা হয়।

শুক্রবার (৫ জুন) দুপুরে ডিবি উত্তর বিভাগের উপ-কমিশনার মশিউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পল্টন থানার মামলাটি ডিবি পুলিশ তদন্ত করবে। আমরা হয়ত আগামীকাল অর্ডার পাবো। ১৬ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। অজ্ঞাত আছে অনেকেই।’

এর আগে একই ঘটনায় রাজধানীর পল্টন থানায় সিআইডি বাদী হয়ে আরেকটি মামলা করে।

প্রসঙ্গত, গত ২৮ মে লিবিয়ার মিজদা শহরে মানবপাচারকারীদের হাতে ২৬ বাংলাদেশি নিহত এবং ১২ জন আহত হন। বাংলাদেশি একটি দালালচক্র ইউরোপ নেওয়ার প্রলোভন দেখিয়ে করোনার মধ্যেই তাদের লিবিয়া পাঠায়। ভূমধ্যসাগর পারি দিয়ে তাদের ইতালি নেওয়া কথা ছিল। কিন্তু, লিবিয়াতে পাচারকারী স্থানীয় একটি চক্র তাদের আটকে মারধর করে মুক্তিপণ দাবি করে। এই নিয়ে মানবপাচারকারীদের সঙ্গে অভিবাসীদের সংঘর্ষ হয়। এতে একজন পাচারকারীর মৃত্যু হয়। এরপর ক্ষোভে নির্বিচার গুলি করে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে হত্যা করা হয়।

/আরজে/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক