জামিন পাননি ডেসটিনি গ্রুপের পরিচালক দিদারুল আলম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২০, ১৪:১৪আপডেট : ০৮ জুন ২০২০, ১৪:১৪

ভার্চুয়াল আদালত দুর্নীতির মামলায় ডেসটিনি গ্রুপের পরিচালক দিদারুল আলমকে জামিন দেননি হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ। জামিন আবেদনের ওপর শুনানি শেষে মামলাটি নিয়মিত বেঞ্চে পঠিয়েছে। আদালত খোলার এক সপ্তাহ পর অথবা নিয়মিত কোর্ট না খুললে ৩০ দিন পর মামলার জামিন আবেদনের ওপর পুনঃশুনানি হবে বলেও আদেশ দিয়েছেন আদালত। 

দিদারুল আলমের জামিন আবেদনের শুনানি নিয়ে সোমবার (৮ জুন) বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্টের ভার্চুয়াল  বেঞ্চ এসব আদেশ দেন।

জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন ও ব্যারিস্টার মইনুল হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল কাজী শামসুন নাহার কনা। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান ও এম এ আজিজ খান। 

মামলার বিবরণী থেকে জানা গেছে, ডেসটিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড ও ডেসটিনি ট্রি প্ল্যানটেশনের বিরুদ্ধে আর্থিক অর্থবছর ২০০৯-১০ থেকে ২০১৩ সালের ৩১ মার্চ পর্যন্ত একহাজার ১৭৮ কোটি ৬১ লাখ টাকা স্থানান্তর ও হস্তান্তরের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অভিযোগ তোলে দুদক। এরপর দুদক ২২ জনকে আসামি করে ২০১২ সালের ৩১ জুলাই কলাবাগান থানায় মামলা করেন করে। মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ আদালত- ৪ এ বিচারাধীন। দিদারুল আলম এ মামলায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিও প্রদান করেছেন।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী