ডাকাতির অভিযোগে ডিবি পুলিশের উপ-পরিদর্শক রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২০, ২০:৩৫আপডেট : ১৭ জুন ২০২০, ২০:৪৩

ডাকাতির অভিযোগে ডিবি পুলিশের উপ-পরিদর্শক রিমান্ডে ডাকাতির অভিযোগে রাজধানীর মতিঝিল থানার মামলায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৬ জুন) ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান শুনানি শেষে এই আদেশ দেন।
বুধবার (১৭ জুন) ওই থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোতালেব হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক কামরুল ইসলাম আসামিকে গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে আসামিকে কারাগারে উপস্থিত করা হয়। এরপর শুনানি শেষে আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসের প্রথম দিকে মতিঝিল থানা এলাকায় ডাকাতির এক কোটি ৯৫ হাজার টাকা ও অস্ত্রসহ হাতেনাতে জাহাঙ্গীর হোসেনকে আটক করে ডিবি পুলিশ।

/টিএইচ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের