পাপুলের থেকে ৩০ কোটি টাকা ঘুষ নেওয়া ব্যক্তিকে খুঁজছে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২০, ০৮:৪২আপডেট : ২২ জুন ২০২০, ১০:৫০

শহীদুল ইসলাম পাপুল মানবপাচারের অভিযোগে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুল প্রায় ৩০ কোটি টাকা (১০ লাখ কুয়েতি দিনার) ঘুষ দিয়েছিল এক ব্যক্তিকে। কুয়েত পুলিশ তাকে খুঁজছে।  

কুয়েতের প্রভাবশালী পত্রিকা আরব টাইমের সোমবার (২২ জুন) এক প্রতিবেদনে বলা হয়েছে, পলাতক দু’জন সন্দেভাজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। ওই দু’জনের একজনকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে বাংলাদেশিদের চাকরি দেওয়ার কন্ট্রাক্ট পাওয়ার জন্য পাপুল ঘুষ হিসেবে প্রায় ৩০ কোটি টাকা দিয়েছিল। 

এছাড়া পাপুলের অফিস থেকে কাগজপত্র জব্দ করতে কুয়েতের পাবলিক প্রসিকিউটর নির্দেশ দিয়েছেন। এখন পর্যন্ত এই ঘটনার তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, একজন ব্যবসায়ীসহ মোট সাত জন সন্দেহভাজনের তালিকায় রয়েছেন।

মানবপাচার, ভিসা বাণিজ্য ও অর্থপাচার সংক্রান্ত অপরাধে এ মাসের প্রথম সপ্তাহে পাপুল গ্রেফতার হয় কুয়েতে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে উঠে আসে কীভাবে সে মানুষকে প্রতারিত করে সম্পদের পাহাড় গড়েছে এবং এই কাজে তাকে কুয়েতের প্রভাবশালী সরকারি কর্মকর্তারা সহায়তা করেছে ঘুষ, উপহার ও অন্যান্য সুযোগের জন্য। পাপুলের এবং তার কোম্পানির প্রায় ৫০ লাখ কুয়েতি দিনার (প্রায় ১৪০ কোটি টাকা) ফ্রিজ করতে দেশটির কেন্দ্রীয় ব্যাংককে অনুরোধ করেছেন পাবলিক প্রসিকিউটর।

/এসএসজেড/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জকসু নেতা নূর মোহাম্মদের ওপর ফের হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে  
জকসু নেতা নূর মোহাম্মদের ওপর ফের হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে  
মিরপুরে ‘ছিনতাই চক্রের’ ৪ সদস্য হাতেনাতে গ্রেফতার
মিরপুরে ‘ছিনতাই চক্রের’ ৪ সদস্য হাতেনাতে গ্রেফতার
‘জুলাই গণঅভ্যুত্থান’ বিষয়ক তথ্যচিত্রে ত্রুটি, মন্ত্রী-প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ
‘জুলাই গণঅভ্যুত্থান’ বিষয়ক তথ্যচিত্রে ত্রুটি, মন্ত্রী-প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে
সর্বাধিক পঠিত
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী