সাংবাদিক কাজলের জামিন নামঞ্জুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২০, ১৭:১০আপডেট : ২৪ জুন ২০২০, ১৯:৫১

ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল (ফাইল ছবি) ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল (ভার্চুয়াল) শুনানি শেষে এই আদেশ দেন।

শফিকুল ইসলামের পক্ষে আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ও আইনজীবী রিপন কুমার বড়ুয়া শুনানি করেন। আইনজীবী রিপন কুমার বড়ুয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ১০ মার্চ আলোচিত যুব মহিলা লীগ নেত্রী পাপিয়াকে জড়িয়ে মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর।

কাজলসহ মামলার অন্য আসামিরা হলেন, মানবজমিন পত্রিকার প্রতিবেদক আল-আমিন, প্রিন্স ফাহিম, আরিফুল ইসলাম আরিফ, ফরহাদ খান, জুয়েল আহমেদ, মোহাম্মাদ মোসলেম, মিজানুর রহমান, মোর্শেদ আলম, কাকন আবু হানিফ, মো. রুবেল, আয়েশা আমান, মো. শামিম আক্তার, মো. সাত্তার মৃধা, মো. তৌফিক, মিলি হাসান, হাবিব আদনান, ঋষি কান্ত, মো. সোহেল হোসেন, ছালে আহমেদ, জসিম উদ্দিন জসিম, খাইরুল ইসলাম, হেদায়েতুল ইসলাম, মাহফুজ আহমেদ, এম এ মামুন, মো. হেলাল, সেলিম চৌধুরী, ইস্পাত মোহাম্মাদ, বেলায়েত হোসেন, মারুফ রাজু ও মকটেল হোসেন মুক্তি।

প্রসঙ্গত, ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল দীর্ঘদিন নিখোঁজ থাকার পর গত ৩ মে বেনাপোল সীমান্ত থেকে তাকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে যশোরে মামলা করা হয়। ওই মামলায় গত ২০ মে যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কাজলকে অব্যাহতি দেয়। কিন্তু সেদিন তাকে মুক্তি না দিয়ে আরেক মামলায় কারাগারে পাঠানো হয়।

/টিএইচ/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক