পুলিশের সাড়ে ৪ শতাংশ সদস্যের করোনা শনাক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২০, ২২:৫৬আপডেট : ২৫ জুন ২০২০, ২৩:০১

পুলিশ (ফাইল ফটো) দেশে করোনাভাইরাসের সংক্রমণের শুরুর পর থেকে এই পর্যন্ত পুরো পুলিশ বাহিনীর সাড়ে চার শতাংশ সদস্যের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) পর্যন্ত সারাদেশে দুই লাখ ১২ হাজার পুলিশ সদস্যের মধ্যে ৯ হাজার ৫৭৮ জনের করোনায শনাক্ত হয়েছে।

পুলিশ সদর দফতর সূত্র জানায়, করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে পুলিশ সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করে আসছে। মানুষের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া থেকে শুরু করে লাশ দাফনের কাজও করতে হচ্ছে পুলিশকে। তাই পুলিশ সদস্যরা বেশি আক্রান্ত হচ্ছেন। করোনায় এখন পর্যন্ত পুলিশের ৩৪ জন সদস্য মৃত্যুবরণ করেছেন। শনাক্তদের মধ্যে ঢাকা মহানগর পুলিশেরই সদস্য রয়েছেন দুই হাজার ১৯৩ জন। এখন পর্যন্ত আইসোলোশনে আছেন চার হাজার ১৬৯ জন।

করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচ হাজার ৫৩০ জন পুলিশ সদস্য। তাদের মধ্যে চার হাজারের বেশি পুলিশ সদস্য আবার কাজে যোগ দিয়েছেন।

/জেইউ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ