করোনা পরীক্ষার রিপোর্ট দ্রুত দেওয়ার নির্দেশনা চেয়ে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২০, ১৪:৫৫ আপডেট : ২৮ জুন ২০২০, ১৫:১৭

ভার্চুয়াল আদালত

সংক্রমণের বিস্তার ঠেকাতে করোনা পরীক্ষার রিপোর্ট দ্রুত দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। রবিবার (২৮ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনিরুজ্জামান লিংকন জনস্বার্থে এ রিটটি করেন।

তিনি বলেন, বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হবে।

আবেদনে বলা হয়েছে, করোনা টেস্টের রিপোর্ট আসতে দেরি হওয়ায় করোনা আক্রান্ত ব্যক্তি না জেনেই আরও অনেককে আক্রান্ত করছেন। কারণ শনাক্ত হওয়ার আগে তিনি নিজেই জানেন না তিনি আক্রান্ত কিনা। তাই করোনা সংক্রমণের বিস্তার রোধে নমুনা সংগ্রহ করে দ্রুত সময়ের মধ্যে টেস্টিং কার্যক্রম শেষে রিপোর্ট দিলে আক্রান্ত ব্যক্তির মাধ্যমে আরও অনেকের আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে না। রিপোর্ট পজিটিভ হলে আক্রান্ত ব্যক্তি নিজেই সাবধানে থাকতে পারবেন।

রিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।

/বিআই/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাড়িতে যাত্রার সময় মাথা ঘোরা-বমিভাব কমাবে অ্যান্ড্রয়েডের ফিচার, চালু করবেন যেভাবে
গাড়িতে যাত্রার সময় মাথা ঘোরা-বমিভাব কমাবে অ্যান্ড্রয়েডের ফিচার, চালু করবেন যেভাবে
রাবির উপাচার্যকে ৪৫ মিনিট অবরুদ্ধের পর হল প্রাধ্যক্ষকে অব্যাহতি, নেওয়া হলো আরও যেসব সিদ্ধান্ত
রাবির উপাচার্যকে ৪৫ মিনিট অবরুদ্ধের পর হল প্রাধ্যক্ষকে অব্যাহতি, নেওয়া হলো আরও যেসব সিদ্ধান্ত
যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নেওয়ার কারণ জানালেন ট্রাম্প
যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নেওয়ার কারণ জানালেন ট্রাম্প
ঝাল খাবার খেলেই নাক দিয়ে পানি পড়ে কেন? শরীরে কী ঘটে
ঝাল খাবার খেলেই নাক দিয়ে পানি পড়ে কেন? শরীরে কী ঘটে
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ