শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের সহযোগী মফিসহ ৩ জন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২০, ২০:২০আপডেট : ২৮ জুন ২০২০, ২০:২২

রিমান্ড রাজধানী মোহাম্মদপুর এলাকায় অস্ত্র ও গুলিসহ গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের সহযোগী মফিজউদ্দিন মফিসহ তিনজনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২৮ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। রিমান্ডে যাওয়া অপর দুই আসামি হলো আনোয়ার ও আরিফ। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, রবিবার মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পুলিশের উপ-পরিদর্শক হাসানুর রহমান আসামিদের আদালতে হাজির করেন। প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ডের আদেশ দেন।
উল্লেখ্য,শনিবার (২৭ জুন) রাতে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে অস্ত্র-গুলিসহ তাদের গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এরপর তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়।

/টিএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ