আপিল বিভাগের ভার্চুয়াল কোর্ট চলবে ২৮ জুলাই পর্যন্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২০, ২০:৪৫আপডেট : ০১ জুলাই ২০২০, ২০:৪৯

আপিল বিভাগের ভার্চুয়াল কোর্ট চলবে ২৮ জুলাই পর্যন্ত ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতের বিচার কার্যক্রম আগামী ২৮ জুলাই পর্যন্ত বৃদ্ধি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বুধবার (১ জুলাই) সুপ্রিম কোর্ট আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারপতি মো. নূরুজ্জামান আগামী ৭, ১৪ ও ২৮ জুলাই সকাল সাড়ে ১১টা থেকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানী গ্রহণ করবেন।
এর আগে, গত ২৬ এপ্রিল করোনা পরিস্থিতির কারণে দেশজুড়ে সাধারণ ছুটি থাকায় আদালত ব্যবস্থা বন্ধ রেখে ভার্চুয়াল কোর্ট চালুর উদ্যোগ নেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। এরপর থেকে সুপ্রিম কোর্টসহ দেশের অধস্তন আদালতে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

/বিআই/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের