পাঁচ কার্যদিবসে ৪ হাজার ৯৬০ আসামির জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২০, ১৭:১২আপডেট : ০৩ জুলাই ২০২০, ১৭:১২

ভার্চুয়াল আদালত

ভার্চুয়াল আদালতসমূহে ২৮ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ৫ কার্যদিবসে ১০ হাজার ৮৬৬ টি আবেদনের শুনানি নিয়ে ৪ হাজার ৯৬০ জন আসামির জামিন মঞ্জুর করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমানের এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে জানানো হয়, ২৮ জুন থেকে ২ জুলাই পর্যন্ত সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ১০ হাজার ৮৬৬টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি করে ৪ হাজার ৯৬০ জন আসামির জামিন মঞ্জুর করা হয়েছে।

এছাড়াও ১১ মে থেকে ২ জুলাই পর্যন্ত ৩৫ কার্যদিবসে শিশু আদালতসহ সারাদেশের অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ৯৫ হাজার ৫২৩ টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি করে ৪৯ হাজার ৭৫০ জন আসামির জামিন মঞ্জুর করা হয়েছে। এর মধ্যে শিশু রয়েছে ৬০৮টি। সমাজসেবা অধিদফতর এবং ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় আভিভাবকের কাছে ৫৮৩ শিশুকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। সে নির্দেশ অনুসারে জামিন আবেদন ও এ সংক্রান্ত দরখাস্তের শুনানি নিয়ে অধস্তন আদালতে জামিন আবেদনের শুনানি ও নিষ্পত্তি শুরু হয়।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম