আইসিইউ’র অতিরিক্ত ভাড়ার অভিযোগ দুদককে তদন্তের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২০, ১৪:৩২ আপডেট : ০৬ জুলাই ২০২০, ১৪:৩২

হাইকোর্ট

বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটের (আইসিইউ) বেডের ভাড়া অস্বাভাবিক রাখা হলে সে বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে অভিযোগ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে সেসব অভিযোগ তদন্ত করতে দুদককে নির্দেশ দিয়েছেন আদালত। 

এছাড়াও ক্যানসারসহ জটিল রোগে আক্রান্ত রোগীদের কোভিট থাকলে ৩৬-৪৮ ঘণ্টার মধ্যে টেস্ট করে চিকিৎসা অব্যাহত রাখা, ১০ কার্যদিবসের মধ্যে অক্সিজেনের মূল্য নির্ধারণ এবং বিনা চিকিৎসার বিষয়ে অভিযোগ দায়েরের জন্য স্বাস্থ্য অধিদফতরের অনলাইনে অভিযোগ নেওয়ার পদ্ধতি চালুর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে এসব নির্দেশনা প্রতিপালন করতে বলা হয়েছে। 

করোনাকালে স্বাস্থ্যসেবা সংক্রান্ত পৃথক কয়েকটি রিটের শুনানি নিয়ে সোমবার (৬ জুলাই) বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইয়াদিয়া জামান, অনিক আর হক, মাহফুজুর রহমান মিলন, এ এম জামিউল হক ফয়সাল, নাজমুল হুদা, মোহাম্মাদ মেহেদী হাসান এবং ব্যারিস্টার একেএম এহসানুর রহমান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
গত ১৩ জুন ও এর আগে রোগীদের চিকিৎসা না দিয়ে ফেরত পাঠানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে, আইসিইউ বেড মনিটরিং ও অক্সিজেনের প্রয়োজনীয় সরবরাহ এবং মূল্য নির্ধারণ চেয়ে পৃথক পৃথক রিট করা হয়। ১৫ জুন এসব রিটের একত্রে শুনানি নিয়ে ১১ দফা নির্দেশনা দেন হাইকোর্ট। 
হাইকোর্টের এসব নির্দেশনার মধ্যে একটিতে করোনাকালে আইসিউ বেড মনিটরিং ও মূল্য নিয়ন্ত্রণ, অক্সিজেন সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণ এবং রোগীদের ফেরত না পাঠিয়ে সেবা নিশ্চিত করার বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। সেই নির্দেশের ধারাবাহিকতায় গত ৩০ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতর পৃথক পৃথক প্রতিবেদন আদালতে দাখিল করে।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শৈশবের অংশ হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া, বাড়ছে উদ্বেগ
শৈশবের অংশ হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া, বাড়ছে উদ্বেগ
নতুন কুড়ি প্রতিযোগিতায় আবেদন শুরু ১ অক্টোবর, যেসব বিষয়ে অংশ নিতে পারবে শিশুরা
নতুন কুড়ি প্রতিযোগিতায় আবেদন শুরু ১ অক্টোবর, যেসব বিষয়ে অংশ নিতে পারবে শিশুরা
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ