আয়মান সাদিককে হত্যার হুমকি, তদন্তে কাউন্টার টেররিজম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২০, ১৭:২৫আপডেট : ০৬ জুলাই ২০২০, ১৭:২৮

আয়মান সাদিক টেন মিনিটস স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিককে হত্যার হুমকি দিয়েছে জঙ্গিরা। বিষয়টি গুরুত্ব দিয়ে অনুসন্ধান শুরু করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। সিটিটিসির কর্মকর্তারা বলছেন, আনসার আল ইসলামের অনলাইন গ্রুপগুলো থেকে হুমকি দেওয়া হয়েছে। তারা বিষয়টি জানতে পেরে ইতোমধ্যে নজরদারি শুরু করেছেন। আয়মান সাদিকের সঙ্গেও বিষয়টি নিয়ে তাদের কথা হয়েছে।
সিটিটিসির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, আয়মান সাদিক ও টেন মিনিটস স্কুলকে হুমকি দিয়ে বেশ কিছু ভিডিও আমাদের নজরে এসেছে। আমরা ইতোমধ্যে আয়মান সাদিকের সঙ্গে যোগাযোগ করেছি। কারা হুমকি দিয়েছে এবং কারা ভিডিওগুলো কারা তৈরি করছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
সিটিটিসির কর্মকর্তারা জানান, জঙ্গিদের একাধিক পেজ থেকে একাধিক ভিডিও আপলোড করে টেন মিনিটস স্কুলের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। একইসঙ্গে আয়মান সাদিককে হত্যা করার হুমকি দিচ্ছে।
আয়মান সাদিক তার ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় বলেন, ফেসবুক, ইউটিউব, সব জায়গা থেকে তাকে মেরে ফেলার জন্য বলা হচ্ছে, টেন মিনিটস স্কুলের অনেককে মেরে ফেলার জন্য বলা হচ্ছে। টেন মিনিটস স্কুল বয়কট করার জন্য বলা হচ্ছে।

/এনএল/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী