মাস্ক কেলেঙ্কারি: মেডিট্যাকের পরিচালককে জিজ্ঞাসাবাদ করছে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২০, ১৪:১৬আপডেট : ০৯ জুলাই ২০২০, ১৪:১৬

দুদক নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্যসরঞ্জাম কেনায় দুর্নীতির অভিযোগে মেডিট্যাক ইমেজিং লিমিটেড এর পরিচালক হুমায়ুন কবিরকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ১০টার দিকে তিনি দুদক কার্যালয়ে আসেন বলে জানিয়েছেন দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।

একইদিনে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও লেক্সিকোন মার্চেন্ডাইজ ও টেকনোক্র্যাট লিমিটেডের মালিক মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে তলব করা হয়েছিল। তিনি দুদকে উপস্থিত না হয়ে দুজন আইনজীবী পাঠিয়েছেন। ২০১৫ সাল থেকে মোতাজ্জেরুল ইসলাম মিঠু যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে জানিয়েছেন আইনজীবীরা।

গত ১ জুলাই পাঁচ ঠিকাদার প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের তলব করে চিঠি দেয় দুদক। সেই অনুযায়ী, ৮ জুলাই মেসার্স জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এবং তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেডের সমন্বয়কারী (মেডিক্যাল টিম) মতিউর রহমানকে জিজ্ঞাসাবাদ করে দুদকের অনুসন্ধানকারী দল।

একইদিনে এলান করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম আমিনের হাজির হওয়ার কথা থাকলে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে তিনি উপস্থিত না হয়ে সময় চেয়ে আবেদন করেছেন বলে জানিয়েছেন দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তারা।

/আরজে/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী