বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ‘ময়ূর-২’ লঞ্চের চালক রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২০, ২১:০৬আপডেট : ১৬ জুলাই ২০২০, ২১:৩০

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ‘ময়ূর-২’ লঞ্চের চালক রিমান্ডে বুড়িগঙ্গায় ‘মর্নিং বার্ড’ লঞ্চডুবির ঘটনায় করা মামলায় ‘ময়ূর-২’ লঞ্চের চালক নাসিরুদ্দিন মৃধার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিশকাত শুকরানা শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন। একই সঙ্গে রিমান্ডে থাকা আসামি ওই লঞ্চের মাস্টার আবুল বাসার মোল্লা একই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বাবুল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা এসআই শহীদুল ইসলাম আসামি নাসিরুদ্দিনের সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করেন। একই সঙ্গে মাস্টার আবুল বাসার মোল্লা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়া তা রেকর্ড করার আবেদন করেন। এরপর বিচারক জবানবন্দি গ্রহণ করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, গত ২৯ জুন সকালে ঢাকা-চাঁদপুর রুটের ‘ময়ূর-২’ নামে একটি লঞ্চের ধাক্কায় ঢাকা-মুন্সীগঞ্জ রুটের ‘মর্নিং বার্ড’ লঞ্চটি ডুবে যায়। এই ঘটনায় ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দণ্ডবিধির ২৮০, ৩০৪ (ক), ৪৩৭ ও ৩৪ ধারায় মামলা হয়। মামলায় ওই লঞ্চের মালিকসহ ছয় জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন:

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ময়ূর-২ লঞ্চের মালিক কারাগারে

লঞ্চ দুর্ঘটনার কারণ কী, দায়ী কারা জানাননি নৌ প্রতিমন্ত্রী

লঞ্চ দুর্ঘটনা এড়াতে তদন্ত কমিটির ২০ সুপারিশ

মুহূর্তে তলিয়ে যায় ‘মর্নিং বার্ড’

/টিএইচ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম