নিম্ন আদালতে দেওয়ানির জরুরি দরখাস্ত ও সাকসেশনের মোকদ্দমা করা যাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২০, ১৭:২৫আপডেট : ১৮ জুলাই ২০২০, ১৭:২৬

সুপ্রিম কোর্ট করোনা পরিস্থিতির মধ্যেও অধস্তন আদালতে শারীরিক উপস্থিতির মাধ্যমে শুধুমাত্র দেওয়ানি মোকদ্দমা ও এ সংক্রান্ত মোকদ্দমার জরুরি দরখাস্ত এবং সাকসেশনের (উত্তরাধিকার ঘোষণা) মোকদ্দমার শুনানি ও নিষ্পত্তি করা যাবে বলে নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। শনিবার (১৮ জুলাই) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিগণের সঙ্গে আলোচনাক্রমে বাংলাদেশের প্রধান বিচারপতি এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেন যে, স্বাস্থ্য অধিদফতর কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি এবং শারীরিক ও সামাজিক দূরত্ব কঠোরভাবে অনুসরণ করে অধস্তন আদালতে শুধুমাত্র দেওয়ানি মোকদ্দমা/ মামলায় জরুরি দরখাস্ত এবং সাকসেশন মামলা শুনানি ও নিষ্পত্তি করা যাবে। এ বিষয়ে বিচারকরা তাদের এজলাস কক্ষে স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রয়োজনীয় পদ্ধতি নির্ধারণ করবেন এবং শুনানি সংক্রান্ত পরবর্তী আইনানুগ কার্যক্রম সম্পন্ন করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংশ্লিষ্ট বিচারক সাকসেশন মামলাসমূহ স্বাস্থ্যবিধি প্রতিপালনপূর্বক সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় নিশ্চিত করে প্রয়োজনীয় সাক্ষ্য গ্রহণসহ চূড়ান্তভাবে নিষ্পত্তি করবেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট আদালত সাকসেশন মামলা শুনানির জন্য প্রতিদিন একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে শুনানি সম্পন্ন করবেন। দেওয়ানি মোকদ্দমা/ মামলায় জরুরি দরখাস্তসমূহ এবং সাকসেশন মামলা শুনানি ও নিষ্পত্তির পদ্ধতি ও সময়সূচি এমনভাবে নির্ধারণ ও সমন্বয় করতে হবে যাতে আদালত প্রাঙ্গণে ও ভবনে ঝুঁকিপূর্ণ জনসমাগম না ঘটে। আদালত প্রাঙ্গণ ও এজলাস কক্ষে প্রত্যেককে কমপক্ষে ৬ (হয়) ফুট শারীরিক দূরত্ব নিশ্চিত করতে হবে এবং সকল প্রকার জনসমাগম পরিহার করতে হবে। এজলাস কক্ষে একত্রে ৬ জনের অধিক লোকের সমাগম করা যাবে না। বর্ণিত শুনানিতে মোকদ্দমার/মামলার পক্ষসমূহের উপস্থিতির আইনগত আবশ্যকতা না থাকলে এজলাস কক্ষে শুধুমাত্র সংশ্লিষ্ট মোকদ্দমায়/মামলায় উভয়পক্ষে নিযুক্ত আইনজীবী উপস্থিত থাকবেন ‘
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এজলাস কক্ষে প্রত্যেককে আবশ্যিকভাবে ফেস মাস্ক পরিহিত অবস্থায় থাকতে হবে। আদালতে প্রবেশের সময় প্রত্যেক ব্যক্তির শারীরিক তাপমাত্রা পরীক্ষা করার ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। এজলাস কক্ষে স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ শারীরিক দূরত্ব কঠোরভাবে বজায় নিশ্চিত করতে তাৎক্ষণিক উদ্ভূত যে কোনও পরিস্থিতি বিবেচনায় বিচারক শুনানি করা থেকে বিরত থাকাসহ প্রয়োজনীয় আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।
গত ২৫ মার্চের পর থেকে করোনা বিবেচনায় দেশের অধস্তন আদালতে মামলা দায়েরের সুযোগ বন্ধ রেখেছিল সুপ্রিম কোর্ট প্রশাসন।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়াপল্টনে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করলেন রিজভী 
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়াপল্টনে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করলেন রিজভী 
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের ৯ দাবি
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের ৯ দাবি
মেসির নীরব বিপ্লব, যার কাছে হেরেছে একে একে ৫ প্রতিপক্ষ
মেসির নীরব বিপ্লব, যার কাছে হেরেছে একে একে ৫ প্রতিপক্ষ
চীনা যুদ্ধবিমান কেনার পরিকল্পনা ‘ফোর্সেস গোলের’ অংশ: তথ্য উপদেষ্টা
চীনা যুদ্ধবিমান কেনার পরিকল্পনা ‘ফোর্সেস গোলের’ অংশ: তথ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা