রিজেন্ট হাসপাতালের ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দিতে নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২০, ১২:২০আপডেট : ১৯ জুলাই ২০২০, ১২:২০

আইন নোটিশ

বেসরকারি রিজেন্ট হাসপাতালে করোনা টেস্ট ও চিকিৎসার নামে প্রতারণার শিকার  ভুক্তভোগী প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এছাড়াও দেশের সব বৈধ ও লাইসেন্সপ্রাপ্ত  হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারে তালিকা প্রকাশ করতে বলা হয়েছে। এছাড়া প্রতিটি থানায় স্বাস্থ্য মনিটরিং কমিটি করতে বলা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে এ নোটিশ পাঠানো হয়েছে।

রবিবার (১৯ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসানের পক্ষে ব্যারিস্টার আব্দুল হালিম এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, লাইসেন্সবিহীন রিজেন্ট হাস্পাতালের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রনালয়ের চুক্তি, বুথ বানিয়ে করোনা টেস্টের অনুমতি প্রদান করেছে। যা  চরম দায়িত্বহীনতা ও মানবাধিকার লঙ্ঘনের পরিচয়। ভুয়া করোনা টেস্টের রিপোর্ট প্রদান করে রিজেন্ট হাস্পাতাল জনগণের সঙ্গে চরমভাবে প্রতারণা করেছে। তাই প্রতারিত পরিবারদেরকে ক্ষতিপূরণ দিতে হবে।

মাশরুমের মতো গড়ে ওঠা লাইসেন্সবিহীন হাসপাতাল, করোনা টেস্টের ভুয়া রিপোর্ট নিয়ে বিদেশ ভ্রমণ, বেসরকারি হাস্পাতালের চিকিৎসা সেবা, বিল নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যত কোনও পদক্ষেপ নেই। যা জনগণের বেঁচে থাকার সাংবিধানিক অধিকারকে সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে।

তাই নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে দেশের সব হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার এবং  বৈধ লাইসেন্সপ্রাপ্ত  হাস্পাতালের, ডায়াগনস্টিক সেন্টারের তালিকা প্রকাশ, লাইসেন্সবিহীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং  রিজেন্ট হাসপাতালের মাধ্যমে প্রতারিত পরিবারদেরকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিতে বলা হয়েছে। অন্যাথায় এ বিষয়ে প্রতিকার চেয়ে উচ্চ আদালতে রিট দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের