কেন্দ্রীয় ঔষধাগারের আরও দুই কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২০, ১২:৫২আপডেট : ২০ জুলাই ২০২০, ১২:৫২

দুদক

মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম কেনায় অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার বেশ কিছু অভিযোগে বাংলাদেশ কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) আরও দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা হলেন- সিএমএসডি’র উপ-পরিচালক ও পিএন্ডসি ডা. জাকির হোসেন ও সিনিয়র স্টোরকিপার ইউসুফ ফকির। এছাড়া সিএমএসডির সাবেক-মেডিক্যাল অফিসার (চিফ কো-অর্ডিনেটর) ডা. জিয়াউল হককে জিজ্ঞাসাবাদ করা হবে।

দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, দু’জন এসে উপস্থিত হয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরও একজন আসবেন।

একই অভিযোগে ১৯ জুলাই সিএমএসডির তিন কর্মকর্তাদের দুদকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বাধীন অনুসন্ধানকারী দল। তিন কর্মকর্তা হলেন- সাবেক সহকারী পরিচালক (মজুত ও বিতরণ) ও বর্তমানে সিএমএসডির সহকারী পরিচালক (প্রশাসন) ডা. শাহজাহান, সাবেক ডেস্ক অফিসার-৮ ও স্টোরের অতিরিক্ত দায়িত্বরত ডা. সাব্বির আহম্মেদ এবং স্টোর অফিসার কবি সিএমএসডির এই ছয় কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে দুদক সূত্রে জানা গেছে, অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোভিড-১৯-এর চিকিৎসার জন্য নিন্মমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম কেনাসহ বিভিন্ন হাসপাতালে সরবরাহের নামে অন্যদের যোগসাজশে কোটি কোটি টাকা আত্মসাৎ করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

/আরজে/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী