রাজধানীতে দুই হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২০, ১৯:৩৬ আপডেট : ২০ জুলাই ২০২০, ১৯:৩৭

রাজধানীতে দুই হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা রাজধানীতে দুটি হাসপাতালকে বিভিন্ন অনিয়মের কারণে ১০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২০ জুলাই) দুপুরে পৃথক দুটি অভিযানে এই দুটি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। হাসপাতাল দুটি হলো উত্তরার শিন শিন জাপান হাসপাতাল এবং উত্তরা লেক ভিউ হাসপাতাল। স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল বিভাগের স্বাস্থ্য কর্মকর্তা (মেডিক্যাল অফিসার) দেওয়ান মেহেদী বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন. ডিএমপির সহযোগিতায় দুটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এরমধ্যে অপরিচ্ছন্ন ল্যাব, ল্যাবে ব্যবহৃত যন্ত্রপাতি স্থাপন না করেই ব্যবহার ও হাসপাতালের ফার্মেসিতে ফল ও জুসসহ বিভিন্ন খাদ্য বিক্রির অপরাধে শিন শিন জাপান হাসপাতালকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’
অপরদিকে উত্তরা লেক ভিউ হাসপাতালটি ২০১৬ সালের পর আর তাদের লাইসেন্স নবায়ন করেনি। তাই সেটিকেও পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

/এআরআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ভূমিকার প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের 
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ভূমিকার প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের 
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় প্রতিমন্ত্রীর 
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় প্রতিমন্ত্রীর 
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ